Long Popup (2)
সর্বশেষ

১৭ প্রতিষ্ঠানকে পুরস্কৃত করল ভিসা

Prothomalo bangla2025 08 07djnn0ProbashircityWebPopupUpdate

ডিজিটাল লেনদেন ও অর্থপ্রযুক্তির সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ দেশের ১৭টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে আন্তর্জাতিক পেমেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠান ভিসা। সম্প্রতি রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

ভিসার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে দেশের ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ফিনটেক, সরকারি-বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তি, কূটনৈতিক মিশন, এভিয়েশন, ই-কমার্স এবং খুচরা বাজার খাতের ৬০টিরও বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। স্বাগত বক্তব্য দেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভিসার দক্ষিণ এশিয়া অঞ্চলের গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ।

ভিসা জানায়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন মেয়াদে বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখার জন্য এই সম্মাননা প্রদান করা হয়েছে। বিশেষ করে ডিজিটাল পেমেন্টকে জনপ্রিয় করে তোলার পেছনে যেসব প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে, তাদের উৎসাহিত করতেই এই উদ্যোগ।

উল্লেখ্য, বাংলাদেশে ডিজিটাল লেনদেন ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে ভিসা দীর্ঘদিন ধরে নানা ধরনের সহযোগিতা ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate