Long Popup (2)
সর্বশেষ

বিয়ে করতে যাওয়ার সময় প্রবাসী বরের মৃত্যু

Expatriate groom dies while on his way to get marriedProbashircityWebPopupUpdate

কুমিল্লার চান্দিনায় বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো শোকে। বরযাত্রী নিয়ে কনের বাড়ির উদ্দেশে রওনা হওয়ার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বর অমিত কুমার সরকার। বৃহস্পতিবার (৩১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের প্রবাসী দিলীপ সরকারের বড় ছেলে অমিত সরকার সম্প্রতি বিদেশ থেকে দেশে আসেন বিয়ের জন্য। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভিংরাব গ্রামে তার বিয়ের আয়োজন চলছিল। বুধবার ছিল গায়ে হলুদের অনুষ্ঠান। বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রী নিয়ে রওনা হন কনের বাড়ির উদ্দেশে।

স্বজনরা জানান, বরযাত্রার গাড়িবহর রাতে চান্দিনা থেকে রওনা দিয়ে গৌরীপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন অমিত। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে আরও জানা যায়, তিন বছর আগে ঘুমের মধ্যে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অমিতের ছোট ভাই আশিক সরকার। এরপর থেকে বাবা-মায়ের একমাত্র ভরসা ছিলেন অমিত। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে এক অবর্ণনীয় শোক।

বরযাত্রায় অংশ নেওয়া প্রতিবেশী গুরুপদ সরকার জানান, “আমরা বরের গাড়ির সামনে ছিলাম। হঠাৎ চালকের ফোন পেয়ে জানলাম অমিত অসুস্থ। দ্রুত গৌরীপুর ফিরে তাকে ঢাকায় নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি।” বিয়ের সাজে সাজানো অমিতের সেই যাত্রা থেমে যায় হাসপাতালের বেডেই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate