সর্বশেষ

মৃত্যুদণ্ড থেকে পেলেন খালাস আ.লীগ নেতা মোবারক

Al leader mubarak acquitted of death sentenceProbashircityWebPopupUpdate

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। বুধবার (৩০ জুলাই) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই বহুল আলোচিত রায় ঘোষণা করেন।

এর আগে গত ২২ জুলাই আপিল বিভাগ মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (CAV) রাখে। ওইদিন মোবারক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, আর রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি পরিচালনা করেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। প্রায় এক দশক আগে, ২০১৪ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দেন।

রায়ে ট্রাইব্যুনাল উল্লেখ করে, একাত্তরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোবারক হোসেন রাজাকার বাহিনীর সদস্য ছিলেন এবং মানবতাবিরোধী অপরাধে অংশগ্রহণ করেন। ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে দায়ের করা পাঁচটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করে একটি মামলায় মৃত্যুদণ্ড এবং অন্যটিতে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছিল।

মোবারক হোসেন স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ২০১২ সাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

তবে আপিল বিভাগের রায়ে সব অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। মামলার রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশের পর জানা যাবে আদালতের যুক্তিসহ সিদ্ধান্তের বিস্তারিত ব্যাখ্যা। আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মহলে আলোচনা তৈরি হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate