Long Popup (2)
সর্বশেষ

ধোঁয়া-কান্নায় আতঙ্ক, হেলিকপ্টার-অ্যাম্বুলেন্সে চলছে উদ্ধার অভিযান

Smoke and tears create panic, rescue operation underway with helicopters and ambulancesProbashircityWebPopupUpdate

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ সংলগ্ন এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছু সময়ের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি কলেজের পাশের একটি ভবনে গিয়ে পড়ে। ঘটনার সময় কলেজে ক্লাস চলছিল, বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে হুলস্থুল শুরু হয়।

বিমান বিধ্বস্তের পরপরই ঘটনাস্থলে পৌঁছায় একাধিক অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের ইউনিট। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজে সহায়তার জন্য বিমান বাহিনীর একটি হেলিকপ্টারও ঘটনাস্থলে যুক্ত হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন, পুলিশ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দুর্ঘটনার সময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছিল। হঠাৎ এ ঘটনা ঘটায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং অনেকে কান্নায় ভেঙে পড়ে। কেউ কেউ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায়। খবর পেয়ে অভিভাবকেরা দলে দলে কলেজে এসে ভিড় করেন এবং সন্তানদের খোঁজে উদ্বেগে অপেক্ষা করতে থাকেন।

মাইলস্টোন কলেজের জনসংযোগ কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, বিকট শব্দে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীরা ভীত হয়ে পড়ে। শিক্ষকরা তাৎক্ষণিকভাবে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি আরও বলেন, কয়েকজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে পাঠানো হয়েছে, তবে হতাহতের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আটটি ইউনিট পাঠানো হয়, পরবর্তীতে আরও দুটি ইউনিট যুক্ত হয়। পুলিশ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate