সর্বশেষ

সৌদি প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Saudi expatriate's wife commits suicideProbashir city Popup 19 03

মুন্সীগঞ্জের শ্রীনগরে সামিয়া আহমেদ ঐশী (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত ঐশী উপজেলার বাঘড়া ইউনিয়নের বরিবর খোলা গ্রামের সৌদি আরব প্রবাসী মো. সুমন খানের স্ত্রী। শনিবার সকাল ১১টার দিকে স্বামীর বাড়িতে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে ঐশী ও সুমনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে সৌদি আরব নেওয়ার কথা বললেও তা হয়নি। হঠাৎ করে তার আত্মহত্যার খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঐশীর ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03