সর্বশেষ

প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি ছড়িয়ে দেয়ায় যুবদল নেতা গ্রেফতার

Youth league leader arrested for spreading nude photos of expatriate's wifeWeb Popup (3)

হবিগঞ্জের নবীগঞ্জে এক প্রবাসীর স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন সাবেক যুবদল নেতা জাকির হোসেন সোহাগ (৪০)। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে শহরের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সোহাগ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৃত মোতাব্বির হোসেনের ছেলে। পুলিশ জানিয়েছে, এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন সোহাগ। সম্পর্কের সুযোগ নিয়ে তিনি ওই নারীর ব্যক্তিগত ছবি মোবাইলে ধারণ করেন এবং পরে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করেন।

পরবর্তীতে টাকা না পেয়ে সোহাগ সেই গোপন ছবি অনলাইনে প্রকাশ করে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারীর প্রবাসী স্বামী তাকে তালাকের হুমকি দেন। এতে ওই নারী মানসিকভাবে ভেঙে পড়েন এবং আইনের আশ্রয় নেন।

ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। আদালত সোহাগের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু পরোয়ানা থাকার পরও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।

অবশেষে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup