সর্বশেষ

বজ্রপাতে সৌদি প্রবাসীর স্ত্রী নিহত

Expatriate's wife killed in lightning strikeProbashir city Popup 19 03

মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থানে বজ্রপাতে এক নারী নিহত ও অন্যজন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টিপাতের সময় এই মর্মান্তিক ঘটনা দুটি ঘটে।

নিহত রিতা খাতুন রায়পুর গ্রামের সৌদি প্রবাসী কিয়ামুদ্দিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, রিতা মাঠ থেকে ধান কাটার পর গাড়ির পেছনে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই সময়ে সাহারবাটি গ্রামে বাবলুর স্ত্রী ফাতেমা খাতুন বাড়ির টিউবওয়েলে পানি তুলতে গেলে বজ্রপাতের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকেও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় রেফার করা হয়েছে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম ফাতেমার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম রিতা খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। এই আকস্মিক দুর্যোগে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03