Long Popup (2)
সর্বশেষ

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Bsf captures four bangladeshisCity

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকা থেকে আজ বুধবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চারজন বাংলাদেশি যুবককে আটক করেছে।

আটককৃতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শামিম হোসেন ও মেহেদুল ইসলাম। বাকি দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা মাদক ও গরু চোরাকারবারীর সাথে জড়িত।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মেদ জানান, আটককৃতরা আগে ভারতে ছিল এবং শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। আজ সকালে তারা বাংলাদেশে ফেরার সময় বিএসএফ কর্তৃক আটক হয়। তাদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate