Long Popup (2)
সর্বশেষ

বিমান বাহিনীর সাবেক প্রধানের সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব ফ্রিজ

Assets of former air force chief attached, bank accounts frozenProbashircityWebPopupUpdate

দুর্নীতির অভিযোগে বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের জমি, তিনটি ফ্ল্যাট ক্রোক এবং ছয়টি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।দুদকের উপপরিচালক তানজির হাসিব সরকার সম্পদ ক্রোকের জন্য আদালতে আবেদন করেন।

আদালতের আদেশে যেসব সম্পদ ক্রোক করা হয়েছে সেগুলো হলো: খিলক্ষেতে একটি ৬ তলা ভবনের ষষ্ঠ তলায় দুটি ফ্ল্যাট, মিরপুরের ডিওএইচ এলাকায় একটি ফ্ল্যাট, মিরপুরের সামরিক অফিসার আবাসিক প্রকল্পের নির্মাণাধীন একটি ভবন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই দলিলে সাত শতাংশের বেশি জমি।

আবেদনে বলা হয়েছে, এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে পাচার করেছেন। তিনি নিজের নামে এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদ হস্তান্তর হওয়ার সম্ভাবনা থাকায় তা জরুরি ভিত্তিতে ক্রোক ও ফ্রিজ করা প্রয়োজন।

গতকাল আদালত শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম, ছেলে শেখ লাবিব হান্নান এবং মেয়ে সানজিদা আক্তারের বিদেশ গমনেও নিষেধাজ্ঞা দিয়েছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate