সর্বশেষ

মেয়ের ওড়না গলায় পেঁচিয়ে বাবার আত্মহত্যা

Police at ghorashal outpost01Web Popup (3)

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামে ফয়সাল (২৮) নামে এক অটোরিকশা চালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে স্থানীয়রা তার মরদেহ বাড়ির উঠানে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘোড়াশাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ফয়সাল ফুলদিরটেক গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তার স্ত্রী, সাত বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনার আগের রাত (২৮ এপ্রিল) সাড়ে ১১টার দিকে ফয়সাল স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েন এবং স্ত্রীকে শারীরিকভাবে আঘাত করেন। পরে নিজেই তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান এবং চিকিৎসা শেষে মধ্যরাতে বাসায় ফেরত আনেন।

পরিবারের সদস্যরা জানান, স্ত্রীকে বাসায় ফিরিয়ে আনার পর ফয়সাল আর ঘরে ঢোকেননি। ধারণা করা হচ্ছে, গভীর রাতে তিনি বাড়ির উঠানের পাশে থাকা একটি আমগাছে মেয়ের ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেন।

ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইউসুফ মিয়া জানান, ফয়সাল মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং পারিবারিক কলহ তার মধ্যে নিয়মিত ছিল। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত তদন্তের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup