সর্বশেষ

দিনে-দুপুরে প্রবাসীর বাড়িতে চুরি

কালীগঞ্জে দিন দুপুরে প্রবাসীর বাড়ির তালা ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরিWeb Popup (3)

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামে দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে চুরি সংঘটিত হয়েছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেয়ে চোর চক্রের সদস্যরা।

সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাকড়া গ্রামের সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, রাস্তার পাশের এই বাড়িতে তিনি, তার মেয়ে ও শাশুড়ি থাকেন। মাঝে মাঝে শশুর আসেন। সোমবার সকালে ঘরে তালা মেরে পুরানো বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখতে পাই ঘরের তিনটি তালা ভেঙে ঘরে প্রবেশ করেছে। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলামেলো করে ফেলে গেছে। এছাড়াও ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে।

কালীগঞ্জ থানার এসআই শামীম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্য ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup