সর্বশেষ

ভুয়া পাসপোর্টসহ বিমানবন্দর থেকে দুই বাংলাদেশি গ্রেপ্তার

Two bangladeshis arrested at airport with fake passportsWeb Popup (3)

ভিয়েতনাম যাওয়ার সময় ভুয়া পাসপোর্টসহ দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের বাসিন্দা বাবলা বড়ুয়া (৩৩) ও চয়ন বড়ুয়া (২৬)। তাদের গ্রেপ্তারের খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।

জানা গেছে, গত শনিবার তারা ইন্ডিগোর একটি ফ্লাইটে ভিয়েতনামের হো চি মিন সিটিতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় কর্মকর্তারা সন্দেহভাজন হিসেবে তাদের পাসপোর্ট পরীক্ষা করলে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়। পরে বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট থানা পুলিশ তাদের হেফাজতে নেয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক স্বীকার করেন, তারা কাজের সন্ধানে ভিয়েতনাম যেতে চেয়েছিলেন। এর আগে ২০১৭-১৮ সালে তারা হরিদাসপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং মহারাষ্ট্রের পুনে শহরে গিয়ে ভুয়া কাগজপত্রের মাধ্যমে নিজেদের নাম পরিবর্তন করেন। বাবলা বড়ুয়া নাম পাল্টে রাহুল গৌতম চৌধুরী ও চয়ন বড়ুয়া নাম পাল্টে সুমন আদিত্য সাহা করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন তারা।

নকল পরিচয়পত্রের মাধ্যমে বিদেশ যাত্রার চেষ্টায় বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। উল্লেখ্য, এর আগে একই ধরনের ঘটনায় কলকাতা বিমানবন্দর থেকেই ব্যাংককগামী আরেক বাংলাদেশি, জ্যাকি হালদারকে ভুয়া নথিসহ আটক করা হয়েছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup