সর্বশেষ

ভিসা জালিয়াতি, মালয়েশিয়া বিমানবন্দরে ১৫ বাংলাদেশি আটক

Visa fraud 15 bangladeshis arrested at malaysian airport10ProbashircityWebPopupUpdate

মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও মনিটরিং ইউনিট। সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে কুয়ালালামপুর থেকে কুচিংয়ে পৌঁছানোর পরই তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, আটক ব্যক্তিদের ইমিগ্রেশন সিস্টেমে কোনো রেকর্ড পাওয়া যায়নি। পাসপোর্ট পরীক্ষা করে সন্দেহ করা হচ্ছে, তারা ভুয়া ইমিগ্রেশন সিল ব্যবহার করে দেশটিতে প্রবেশের চেষ্টা করেছিলেন।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, মালয়েশিয়ায় প্রবেশের জন্য বাংলাদেশে একটি চক্রের মাধ্যমে তারা প্রতিজনের কাছ থেকে ১৮ থেকে ২০ হাজার রিংগিত পরিমাণ অর্থ পরিশোধ করেছেন।
আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর আওতায় তদন্ত শুরু হয়েছে। বর্তমানে তারা সেমুজা ইমিগ্রেশন আটক কেন্দ্রে রয়েছেন।

এই ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক ভিসা জালিয়াতি চক্রের সক্রিয়তা আবারও সামনে এলো বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate