Long Popup (2)
সর্বশেষ

ক্যান্সারে আক্রান্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন

Former us president joe biden diagnosed with cancerProbashircityWebPopupUpdate

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার শরীরে ধরা পড়া ক্যান্সারটি হাড়ে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে তার দপ্তর।

স্থানীয় সময় রোববার (১৮ মে) বাইডেনের দপ্তর থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি প্রস্রাবের জটিলতা বাড়ার পর চিকিৎসকদের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এতে তার প্রোস্টেটে একটি নতুন গুটি শনাক্ত হয়।

চিকিৎসকরা শুক্রবার নিশ্চিত করেন যে, এটি একটি আক্রমণাত্মক ধরণের প্রোস্টেট ক্যান্সার। গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫)– যা ক্যান্সারটির তীব্রতা নির্দেশ করে। উদ্বেগের বিষয় হলো, ক্যান্সারটি এরই মধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছে।

তবে চিকিৎসকদের মতে, ক্যান্সারটি হরমোন-সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব এবং এর জন্য বেশ কিছু কার্যকর পদ্ধতি রয়েছে। প্রেসিডেন্ট বাইডেন এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে পরবর্তী চিকিৎসাপদ্ধতি নিয়ে আলোচনায় ব্যস্ত রয়েছেন।

বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়েছে, আপাতত এই বিবৃতির বাইরে তারা কোনো মন্তব্য করবে না। তবে তার শারীরিক অবস্থা এবং চিকিৎসা-সংক্রান্ত তথ্য পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী জানানো হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate