সর্বশেষ

ঘুমে বিছানায় প্রসাব, মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে ছয় শিশু হাসপাতালে

ঘুমে বিছানায় প্রসাব, মাদ্রাসা শিক্ষকের পিটুনিতে ছয় শিশু হাসপাতালেProbashir city Popup 19 03

রাতের ঘুমন্ত অবস্থায় মাদ্রাসায় এক শিশু বিছানায় প্রসাব করে দিলে এতে ক্ষুব্ধ হন শিক্ষক। পরে ওই শিশুসহ মোট ছয় শিশুকে বেদম প্রহার করেন তিনি। রাতেই পুলিশ স্থানীয়দের সহায়তায় শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। একই সঙ্গে থানা হেফাজতে নেওয়া হয়েছে ওই শিক্ষককে।

মঙ্গলবার রাত ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

অভিযুক্ত শিক্ষকের নাম হাফেজ মাওলানা ফাহাদ শেখ।

স্থানীয়রা জানান, রাতে এক শিশু শিশু ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে। এতে ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে ছাত্রদের পেটাতে থাকেন শিক্ষক ফাহাদ শেখ। শিশুদের কান্নার শব্দে এগিয়ে আসে আশেপাশের মানুষ। তারা শিক্ষকের প্রহারের প্রতিবাদ জানিয়ে পুলিশে খবর দেয়। পরে অবরুদ্ধ করে রাখা হয় ওই শিক্ষককে। পুলিশ রাতেই শিশুদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নির্যাতনের শিকার একাধিক শিশু জানায়, রাতে তাদের একজন ঘুমের মধ্যে বিছানায় প্রসাব করে দেয়। তা টের পেয়ে ওই শিক্ষক সবাইকে ঘুম থেকে তুলে পড়তে বসায়। এরপর মারধর শুরু করে।

ঘরে মরে পড়ে রইলো মা ও দুই শিশু, কেউ জানে না কেনঘরে মরে পড়ে রইলো মা ও দুই শিশু, কেউ জানে না কেন
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযুক্ত শিক্ষককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03