Opens in a new tab
সর্বশেষ

এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

Image 840913 1724224191Web Popup (3)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হওয়া ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার ছেলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুসহ ১৭৯ জনের নাম উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় হত্যা মামলা করা হয়েছে।

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বাড্ডা থানা।

বাড্ডা থানার এজহার থেকে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) এ মামলাটি করেন মো. সুমন সিকদারে (৩১) মা মোছা. মাছুমা।

এজহারে তিনি উল্লেখ করেন গত ১৯ জুলাই বেলা ১২টার দিকে আমার ছেলে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। এ সময় প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটাবিরোধী মিছিল হচ্ছিল। সে সময় মিছিল উদ্দেশ্য করে গুলি ছুড়ে আসামিরা। পরে হাসপাতালে নিয়ে গেলে আমার ছেলে সেখানে মারা যান। আসামিদের নিকট থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি ভাবে গুলি করে আমার ছেলে মো. সুমন সিকদার (৩১) কে হত্যা করে।

আসামিদের গুলিতে আমার ছেলের বুকের পাঁজর ভেদ করে চলে যায়। আমি খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমার ছেলেকে মৃত অবস্থায় শনাক্ত করি। এ সময় স্থানীয়দের থেকে জানতে পারি ১৭৯ জন আসামিসহ অজ্ঞাত আসামিগণ তাহাদের অবৈধ অস্ত্রদ্বারা আমার ছেলেকে গুলি করে হত্যা করে।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)