সর্বশেষ

৬ দিন ধরে বাংলাদেশের ভিসা আবেদনের পোর্টাল ডাউন

1790657698 5f35e41f226b511c1a2303c839b5cba1Web Popup (3)

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে কোনো আবেদন করা যাচ্ছে না। এতে বিশ্বজুড়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া কার্যত বন্ধ রয়েছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গেলেই ব্যবহারকারীদের ‘সার্ভার এরর’ দেখাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) পুরোনো এই সার্ভারটি হঠাৎ বিকল হয়ে পড়ায় দেশে দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে ভিসা কার্যক্রমে একধরনের স্থবিরতা নেমে এসেছে।

সার্ভার জটিলতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশ ভ্রমণে ইচ্ছুক বিদেশি নাগরিক ও প্রবাসীরা। গত কয়েক দিনে ভারতের অনেক নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বাংলাদেশের মিশনগুলোকে ট্যাগ করে তিন দিন ধরে ভিসা সাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ জানিয়েছেন। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে যুক্তরাজ্যের লন্ডন ও জার্মানির বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিআইপির কেন্দ্রীয় সিস্টেমে কারিগরি ত্রুটির কারণে মেশিন রিডেবল ভিসা (এমআরভি) এবং নো ভিসা রিকয়ার্ড (এনভিআর) সেবা প্রদানে অনাকাঙ্ক্ষিত বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় সিস্টেম পুনরায় চালু না হওয়া পর্যন্ত আবেদনকারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে মিশনগুলো।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে পোর্টালটির যথাযথ আধুনিকায়ন না করায় অতিরিক্ত আবেদনের চাপেই সার্ভারটি ডাউন হয়ে পড়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীমুল আমীন জানিয়েছেন, কারিগরি দল সার্বক্ষণিকভাবে ত্রুটি মেরামতের কাজ করছে। তবে সিস্টেম বিকল থাকায় নতুন আবেদন নেওয়া না গেলেও যাঁরা আগে আবেদন করেছেন, তাঁরা সময়মতোই ভিসা পাবেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ যেসব দেশের নাগরিকদের আগাম ভিসার প্রয়োজন হয় না, তাঁরা আপাতত বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা নিতে পারবেন। তবে দেশের ভাবমূর্তি রক্ষায় এই কারিগরি সংকট দ্রুত সমাধানের ওপর জোর দিয়েছে মন্ত্রণালয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup