সর্বশেষ

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

E9c95c27 131f 4730 a23d fa24ebf8fd1cWeb Popup (3)

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছায়নি। গত ২৪ সেপ্টেম্বর বিশেষ কার্গো বিমানে করে এই জ্বালানির চালানটি দেশে আসার কথা থাকলেও আকাশসীমা-জটিলতায় শেষ পর্যন্ত তা আটকে যায়।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম ভারতের সংবাদ সংস্থা এএনআইকে ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠিক কী কারণে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি, তা এখনো বাংলাদেশের কাছে স্পষ্ট নয়। তবে ইউরেনিয়াম পরিবহনের নতুন সময়সূচি নির্ধারণ নিয়ে কাজ চলছে। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছাতে পারে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, ইউরেনিয়ামবাহী বিমান আসার কথা থাকায় বিমানবন্দরে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন কর্মকর্তারা। কিন্তু পরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা রোসাটমের পক্ষ থেকে আকাশসীমা নিয়ে সমস্যার কথা জানিয়ে বিমান না পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম জ্বালানি গত বছরের অক্টোবরে কড়া নিরাপত্তায় দেশে এসেছিল। তৃতীয় প্রজন্মের আধুনিক প্রযুক্তিতে তৈরি এই কেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup