Opens in a new tab
সর্বশেষ

মালয়েশিয়ায় ভয়াবহ পরিস্থিতি, জরুরি অবস্থা জারি

Sa 129.1788597077Web Popup (3)

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের সেরিয়ান জেলায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়ার সীমান্তবর্তী এলাকায় বন ও পিটভূমিতে ছড়িয়ে পড়া আগুনের ধোঁয়া বাতাসকে বিপজ্জনক করে তুলেছে। শুক্রবার সেরিয়ানে বায়ুমান সূচক ৫০০ ছাড়িয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। মালয়েশিয়ার কর্তৃপক্ষের হিসাবে, এপিআই ৩০০-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সারাওয়াকের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন দিয়েছেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার এবং জনসাধারণের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হবে।

 বোর্নিও দ্বীপের মালয়েশীয় অংশে অবস্থিত সারাওয়াক দীর্ঘদিন ধরেই ইন্দোনেশিয়ার কালিমান্তান অঞ্চলের বন ও পিটভূমির দাবানল থেকে আসা ধোঁয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাতাসে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় সেরিয়ানসহ আশপাশের এলাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়া সারাওয়াকে তিন দিনের কৃত্রিম বৃষ্টিবর্ষণ কর্মসূচি শুরু করেছে। এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো বাতাসে থাকা ধোঁয়ার ঘনত্ব কমানো এবং আগুন নিয়ন্ত্রণে সহায়তা করা।

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)