Long Popup (2)
সর্বশেষ

ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে

23bdf7cb13723a579e827878998f06c4 6a81fca5d0001City

সরকার যখন জ্বালানি বিক্রির এমন উদ্যোগ নিচ্ছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার জেরে ইরানের সার্বিক অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামে দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বাড়িভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল থেকে শুরু করে যাতায়াত এবং চিকিৎসার খরচ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার কাছে নিজেদের দুরবস্থার কথা তুলে ধরেছেন রাজধানী তেহরানের বাসিন্দা ২৬ বছর বয়সী সাঈদ। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই তরুণ জানান, শিক্ষকতার পাশাপাশি ভালো বেতনের চাকরি খুঁজলেও চাকরির বাজারের নাজুক অবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না। তাঁর মতে, পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক তরুণ এখন কাজের খোঁজে বের হওয়াটাকেও অর্থহীন মনে করছেন। সাঈদের দেওয়া তথ্য অনুযায়ী, শিক্ষকতা, ক্যাশিয়ার বা বিক্রয়কর্মীর মতো পেশায় বর্তমানে মাসিক বেতন মাত্র ২০০ মিলিয়ন রিয়াল বা প্রায় ১০৭ ডলার। কিছু ক্ষেত্রে তা ১৬৬ মিলিয়ন রিয়াল (৮৮ ডলার) পর্যন্ত নেমে যায়, যা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার টাকারও কম।

আল-জাজিরার প্রতিবেদনে দেশটির সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরকারি সহায়তাসহ একজন কর্মীর যে মাসিক আয়, তা থেকে মাত্র এক কেজি খাসির মাংস কিনলেই আয়ের ১০ শতাংশ ফুরিয়ে যায়। আর ১০ কেজি ইরানি চাল কিনতে ব্যয় হয় মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগ। সব মিলিয়ে চরম অনিশ্চয়তা ও অভাব-অনটনের মধ্য দিয়ে দিন পার করতে হচ্ছে সাধারণ ইরানিদের।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate