Long Popup (2)
সর্বশেষ

পরকীয়ার টানে স্বর্ণালংকার ও টাকা নিয়ে ভাতিজার সঙ্গে উধাও চাচী

B86283e4 e853 44f8 9c1b a4c3a99080e2 largeProbashircityWebPopupUpdate

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রতিবেশী এক তরুণের সঙ্গে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই তরুণ সম্পর্কে ওই গৃহবধূর ভাতিজা। এ ঘটনায় গত মঙ্গলবার (২১ জুলাই) ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী মণীন্দ্র চন্দ্র দে। উপজেলার রাজিবপুর ইউনিয়নের বৃন্দস্থান গ্রামে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে।

অভিযোগকারী মণীন্দ্র চন্দ্র দে জানান, সাত বছর আগে ঝর্ণা রানীর সঙ্গে তাঁর বিয়ে হয় এবং তাঁদের সংসারে ছয় বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। জীবিকার তাগিদে মণীন্দ্র দীর্ঘ দিন ধরে বাড়ির বাইরে একটি হোটেলে কাজ করেন। তাঁর অনুপস্থিতির এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিবেশী রুদ্র চন্দ্র দের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ঝর্ণা। একপর্যায়ে গত ১ জুলাই শিশুপুত্র ও স্বামীকে ফেলে রুদ্রের সঙ্গে অজানার উদ্দেশে পাড়ি জমান তিনি। যাওয়ার সময় ঘরে রাখা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকাও তিনি সঙ্গে নিয়ে গেছেন বলে মণীন্দ্র দাবি করেছেন।

এর আগে স্ত্রীর এমন সম্পর্কের বিষয়টি আঁচ করতে পেরে তাঁকে সতর্ক করার পাশাপাশি ওই তরুণের পরিবারকেও জানিয়েছিলেন মণীন্দ্র। অন্যদিকে রুদ্রের পরিবারের দাবি, মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেই তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি ঝর্ণা রানী তাঁর স্বামীকে তালাক দিয়েছেন বলেও তারা লোকমুখে শুনেছেন। যদিও এর সপক্ষে কোনো ধরনের দালিলিক প্রমাণ তারা দেখাতে পারেনি।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সার্বিক সত্যতা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate