Long Popup (2)
সর্বশেষ

প্রবাসী কর্মীকে সৌদি নাগরিকদের মারধর, ভিডিও ভাইরাল

Untitled 2.pngm,ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে কর্মরত এক প্রবাসীর ওপর স্থানীয় নাগরিকদের দলবদ্ধ হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই প্রবাসী একজন বেসরকারি নিরাপত্তাকর্মী হিসেবে সেখানে কর্মরত ছিলেন। প্রবাসীর সঙ্গে এমন অমানবিক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছেন নেটিজেনরা।

ভিডিওতে দেখা যায়, একটি ফাঁকা জায়গায় বেসরকারি নিরাপত্তা সংস্থার গাড়ির পাশে দাঁড়িয়ে আছেন ওই ইয়েমেনি কর্মী। তার পরনে সাদা শার্ট ও খয়েরি রঙের প্যান্ট সম্বলিত নিরাপত্তাকর্মীর ইউনিফর্ম। এ সময় জুব্বা ও রুমাল পরা তিন সৌদি নাগরিক তাঁকে ঘিরে ধরেন। ভিডিওজুড়ে তাঁদেরকে ওই নিরাপত্তাকর্মীর সঙ্গে আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। তাঁরা ওই প্রবাসীকে বারবার ধাক্কা দেন, জামা ধরে টানাটানি করেন এবং উচ্চস্বরে ধমকাতে থাকেন। একপর্যায়ে তাঁরা জোরপূর্বক ওই কর্মীকে গাড়ির ভেতরে বসিয়ে দেন। ভিডিওর শেষের দিকে এক নাগরিকের হাতে কেবিলের মতো কালো একটি বস্তুও দেখা যায়, যা দিয়ে ওই কর্মীকে ভয় দেখানো হচ্ছিল।

এক্সে তামের হায়দার নামের এক ব্যবহারকারী ভিডিওটি প্রকাশ করার পরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। তিনি পোস্টে লেখেন, দুর্বল শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন করা এবং জীবিকা হারানোর ভয়কে পুঁজি করে তাঁদের শোষণ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে নেটিজেনরা প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় সোচ্চার হয়েছেন। তাঁরা বলছেন, আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত শাস্তির আওতায় আনা প্রয়োজন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate