সর্বশেষ

কুয়েত-বাহরাইনে ইরানের মিসাইল বৃষ্টি!

NewsWeb Popup (3)

ইরানের পাল্টা হামলার মধ্য দিয়ে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যজুড়ে। আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর লক্ষ্য করে একটি ড্রোন হামলাসহ বেশ কয়েকটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই অভিযানকে দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার সরাসরি প্রতিশোধ হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। তারা কুয়েতের আলি আল সালেম বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালিয়েছে। বুধবার ভোর পর্যন্ত অঞ্চলজুড়ে বিমান ও নৌঘাঁটিসহ সবমিলিয়ে ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা হয়।

কুয়েতের সামরিক বাহিনী পরে ঘটনাটি নিশ্চিত করে জানায়, তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক সফলভাবে শত্রুপক্ষের হামলা প্রতিহত করেছে। ইরানি বাহিনী অঙ্গীকার করে বলেছে, মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে তারা আরও কঠোর পাল্টা ব্যবস্থা নেবে। দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করার দাবিও জানিয়েছে আইআরজিসি।

দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক এবং কেশম দ্বীপসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের ব্যাপক ও সুনির্দিষ্ট হামলার পর এই পাল্টা হামলা চালালো তেহরান। রেভল্যুশনারি গার্ড আরও জানায়, তারা মার্কিন আল-আজরাক ঘাঁটির চারটি নির্দিষ্ট এলাকাকে লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার এবং একটি কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল সেন্টারও আছে। মঙ্গলবার মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ইরানের ভূপাতিত করার জবাবে যুক্তরাষ্ট্র তেহরানে হামলা শুরু করে। এর জবাবে ইরানও মার্কিন সামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা করল।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup