Long Popup (2)
সর্বশেষ

মায়ের ইসলাম গ্রহণ দেখে অঝোরে কাঁদল মেয়ে

4bf9cc6c 18f4 463d 98c5 2b3b13e801f7ProbashircityWebPopupUpdate

শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এক নারী। আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে অঝোরে কাঁদছে তার ছোট মেয়ে। মায়ের জীবনের এই নতুন শুরুতে মেয়ের এমন আবেগাপ্লুত হওয়ার অকৃত্রিম দৃশ্য কাঁদিয়েছে অনেককেই। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে।

ভিডিওটিতে দেখা যায়, একজন ইসলামিক স্কলার ওই নারীকে কালেমা পড়াচ্ছেন। ওই নারী শাহাদাহ পাঠ করছেন এবং তর্জনী উঁচিয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছেন। ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা তার মেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। দুই হাত দিয়ে মুখ ঢেকে সে ডুকরে কেঁদে ওঠে। মায়ের ইসলাম গ্রহণের এই আবেগঘন মুহূর্তটি শিশুটির ছোট্ট হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছে, যা তার আনন্দাশ্রু হয়ে ঝরে পড়েছে। উপস্থিত অন্যান্যরাও এ সময় তাকবির ধ্বনি দিয়ে ওঠেন।

হাজারো মানুষ ভিডিওটি শেয়ার করে আবেগপূর্ণ মন্তব্য করেছেন। নেটিজেনরা বলছেন, শিশুটির এই কান্না নিছক কোনো কান্না নয়, এটি প্রশান্তি ও আনন্দের অশ্রু। মায়ের এমন একটি আধ্যাত্মিক যাত্রায় মেয়ের এই ভালোবাসা দেখে অনেকেই নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate