সর্বশেষ

ওমানের রাস্তায় উল্টে গেল অ্যাম্বুলেন্স, বহু হতাহত

F2c97b5b b908 4b1b 98b7 4423dc9c02ecWeb Popup (3)

ওমানের উত্তর আল বাতিনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর এক অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের ক্রু হিসেবে থাকা অন্যান্য সদস্যরা। কর্তব্যরত অবস্থায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ওমানের সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি তাদের ভেরিফায়েড এক্স একাউন্টে বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, উত্তর আল বাতিনার সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স ইউনিটের গাড়িটি জরুরি দায়িত্ব পালনের জন্য যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটির চালক প্রাণ হারান এবং টিমের অন্য সদস্যরা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয় এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

HIH jCOb0AA7Y9y

দায়িত্ব পালনরত অবস্থায় এমন মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ওমানের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। নিহত ওই কর্মীর শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। সেই সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেছে কর্তৃপক্ষ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup