যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইয়াসমিন নামের এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছেন এক হাইতিয়ান নাগরিক। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসননীতিকে সরাসরি দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জানা গেছে, গত ৪ এপ্রিল ফ্লোরিডার একটি গ্যাস স্টেশনে এই নৃশংস ঘটনা ঘটে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, জোয়াকিন নামের ওই ঘাতক প্রথমে গ্যাস স্টেশনে একটি গাড়ি ভাঙচুর করছিলেন। এ সময় স্টোরের ক্লার্ক হিসেবে কর্মরত ইয়াসমিন পরিস্থিতি দেখতে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই জোয়াকিন তাঁর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি সাতবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইয়াসমিনের মৃত্যু হয়। গ্রেপ্তারের পর পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন ওই ঘাতক।

আরও
এই ঘটনার পর গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লেখেন, বাইডেন প্রশাসনের দেওয়া ‘বিশেষ নিরাপত্তা অবস্থার’ সুযোগ নিয়েই ওই ঘাতক যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পেয়েছিল। এই সুবিধাকে ‘প্রতারণাপূর্ণ’ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, তাঁর সরকার এই সুযোগ বাতিল করতে চাইলেও উন্মাদ কিছু বিচারকের বাধায় তা সম্ভব হচ্ছে না। অভিবাসননীতি কার্যকরের ক্ষেত্রে বিচারকদের এই বাধা বন্ধের জন্য এমন একটি হত্যাকাণ্ডই যথেষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ঘাতক জোয়াকিন ২০২২ সালের আগস্টে অবৈ











