সর্বশেষ

বিএনপিকে শক্তিশালী করতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান

Call for united role of expatriates to strengthen bnpCity ads Investment (1)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে প্রবাসী নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, গত ১৭ বছরের কঠিন সময় ও রাজনৈতিক সংগ্রামে প্রবাসীদের অবদানই আজকের অবস্থানে বিএনপিকে নিয়ে এসেছে।

সম্প্রতি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় তিনি এ আহ্বান জানান। মালয়েশিয়া, মালদ্বীপ, জাপান ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বিএনপি নেতাকর্মীরা এই সভায় অংশ নেন। মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী যুক্ত ছিলেন সভাটিতে।

সভায় নজরুল ইসলাম খান বলেন, বিদেশে থাকা বিএনপি নেতারা শুধু আর্থিক সহায়তাই দেননি, বরং আন্দোলন-সংগ্রামে সবসময় দলের পাশে থেকেছেন। তিনি প্রবাসীদের ঐক্য বজায় রেখে সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করার ওপর জোর দেন।

অন্য বক্তারা বলেন, প্রবাসীরা কেবল দেশের অর্থনীতির চালিকাশক্তি নন, তারা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রারও গুরুত্বপূর্ণ অংশ। সভায় তারা আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিও জানান।

নেতারা আরও বলেন, প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গণতন্ত্র ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় সবার মিলিত উদ্যোগই হতে পারে বিএনপির ভবিষ্যৎ শক্তির ভিত্তি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup