সর্বশেষ

মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক

Image 211168 1754478147Probashir city Popup 19 03

মালয়েশিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ২৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকা থেকে আসা দুটি ভিন্ন ফ্লাইটে তারা মালয়েশিয়ায় পৌঁছান। আগমন গেটে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্য তাদের আটক করেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটক ব্যক্তিদের কেউই যথাযথ ভ্রমণ উদ্দেশ্য বা বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। ফলে তাদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি বাতিল করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মালয়েশিয়ার সীমান্ত সুরক্ষা সংস্থা বলছে, এ ধরনের অনুপ্রবেশ চেষ্টা শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, জনশৃঙ্খলার দিক থেকেও হুমকি হয়ে উঠতে পারে। তাই বিমানবন্দরসহ অন্যান্য সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, অনেকেই পর্যটক ভিসা নিয়ে মালয়েশিয়ায় এসে কাজের চেষ্টা করছেন। বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের এই প্রবণতা বাড়ছে। তাই কেএলআই-১ ও কেএলআই-২ সহ দেশের প্রধান প্রবেশপথগুলোতে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

মালয়েশিয়ার নিরাপত্তা সংস্থাগুলো অনুরোধ জানিয়েছে, কেউ যেন ভিসার শর্ত ভেঙে অবৈধপথে দেশটিতে প্রবেশের চেষ্টা না করেন। এতে ভবিষ্যতে আরও কঠোর আইন ও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03