সর্বশেষ

মালয়েশিয়ায় অভিযানে ৩০৬ প্রবাসী বাংলাদেশি আটক

Malaysia 20250806184834Probashir city Popup 19 03

মালয়েশিয়ার অভিযান চালিয়ে ৩০৬ জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৬ আগস্ট) সকালে এক যৌথ অভিযানে ওইসব অভিবাসী শ্রমিকদের আটক করা হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, অভিযানে ৭৪৯ জনের কাগজপত্র যাচাই করা হয়। এর মধ্যে ৩০৭ জনের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন লঙ্ঘনের প্রমাণ মেলে। তাদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশি ও একজন নেপালি নাগরিক।

অভিযানে দেখা যায়, অনেকেই অনুমোদিত সেক্টরের বাইরে কাজ করছিলেন, কারও পারমিট মেয়াদোত্তীর্ণ ছিল, কেউ কেউ ভুয়া তথ্য দিয়েও কাজ করছিলেন। কয়েকজনের পারমিট ‘পরিষ্কারকর্মী’র হলেও তারা কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাওয়ি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়েছে। একজন আটক বাংলাদেশি জানান, এজেন্টের কথা বিশ্বাস করে তিন লাখ টাকা খরচ করে তিনি মালয়েশিয়ায় এসেছিলেন।

মালয়েশীয় কর্তৃপক্ষ বলছে, পারমিটের অপব্যবহার ও অবৈধ শ্রমিক ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03