সর্বশেষ

ইরান থেকে প্রথম ধাপে প্রবাসী বাংলাদেশী ফিরছেন ২৫ জন

25 bangladeshi expatriates returning from iran in first phaseProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করা ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের মধ্যে প্রথম ধাপে ২৫ জনকে দেশে ফেরানো হবে।

প্রত্যাবাসন পরিকল্পনা অনুযায়ী, এসব বাংলাদেশি প্রবাসী প্রথমে ইরান থেকে স্থলপথে পাকিস্তানে প্রবেশ করবেন। সেখান থেকে করাচি বা কাছের কোনো আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তারা দুবাই হয়ে আকাশপথে ঢাকায় ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পাকিস্তান সরকার এ বিষয়ে সহযোগিতা দিতে সম্মত হয়েছে এবং সীমান্ত পারাপারের অনুমতিও দেওয়া হয়েছে। ফেরত পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে অসুস্থ, নারী, শিশু এবং যেসব বাংলাদেশি ইরানে চিকিৎসার জন্য অবস্থান করছিলেন, তাদের।

বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে তেহরানে থাকা আগ্রহী নাগরিকদের একত্র করার কাজ শুরু করেছে। উপযুক্ত সময় ও নিরাপত্তা বিবেচনায় প্রথম দলের যাত্রার দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। সরকার দ্রুততম সময়ের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে চায়।

অন্যদিকে, ইসলামাবাদের কূটনৈতিক সূত্র জানিয়েছে, ২৫ বা ২৬ জুনের মধ্যে বাংলাদেশিদের প্রথম দল ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানে প্রবেশের পর ৭২ ঘণ্টার মধ্যে তাদের দেশ ত্যাগ করতে হবে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই প্রথম দলটি বাংলাদেশে পৌঁছাবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03