সর্বশেষ

ইসরায়েলের ১০ স্থানে ইরানের পাল্টা হামলা, আহত ১১

Iran attacks 10 sites in israel, injuring 11City ads Investment (1)

মার্কিন হামলার পর প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েলের অন্তত ১০টি স্থানে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রবিবার (২২ জুন) স্থানীয় সময় এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম)। টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার খবরে এ তথ্য উঠে এসেছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চল, যার মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব এবং উত্তরাঞ্চলের বেশ কিছু শহর। দেশব্যাপী উচ্চ সতর্কতা জারি করা হয়েছে, সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ।

এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালিয়েছে। লক্ষ্যস্থলগুলোর মধ্যে ছিল বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, একটি সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।

অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলার পর বিস্ফোরণে কেঁপে উঠেছে ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চল। ইসফাহানের নিরাপত্তা উপপ্রধান আকবর সালেহি জানিয়েছেন, এসব শহরের পারমাণবিক স্থাপনাগুলোর আশপাশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেই ট্রুথ সোশ্যালে এই হামলার ‘সফলতা’র দাবি করেছিলেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরানে চালানো এই হামলায় ব্যবহার করা হয়েছে বি-২ স্টেলথ বোমারু বিমান। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে টানটান উত্তেজনার মধ্যে পরিস্থিতি যেকোনো সময় আরও সংকটময় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup