সর্বশেষ

বিয়ের ৩ দিনের মাথায় সৌদি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

Probasho dadProbashir city Popup 19 03

নববধূকে দেখে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রলিচাপায় মো. আজিজুর রহমান নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর-পানিপাড়া অঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌদি প্রবাসী আজিজুর রহমান উপজেলার পানিপাড়া গ্রামের ইবাদাত মোল্যার ছেলে।

জানা গেছে, প্রবাসী আজিজুর রহমান দুই মাস আগে সৌদি থেকে ছুটিতে বাড়ি ফেরেন। গত শুক্রবার একই উপজেলার কামশিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে বাগদান সারেন তিনি। সোমবার দুপুরে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি গিয়ে নববধূকে দেখে নিজ বাড়িতে ফিরছিলেন আজিজুর। পথে বিপরীত দিকে ছুটে আসা দ্রুতগতির ট্রলি তাকে চাপা দেয়।

এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন সৌদি প্রবাসী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আজিজুরকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর চাপা দেয়া ট্রলিটি আটক করা গেলেও এর চালক পালিয়ে যান। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

আরও  দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03