সর্বশেষ

আমেরিকা পুলিশে পদোন্নতি পেলেন ৫ বাংলাদেশি

5 bangladeshis promoted to us policeCity ads Investment (1)

নিউইয়র্ক সিটির এনওয়াইপিডি সদরদপ্তরে ৩০ মে, শুক্রবার সকালে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জেসিকা টিশ। তিনি বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পাঁচ সদস্যকে পদোন্নতির সার্টিফিকেট প্রদান করেন।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে দুজন লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছেন। তাঁরা হলেন অ্যাসোসিয়েশনের ইভেন্ট কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ এবং মোহাম্মদ আহমেদ। এছাড়াও, সার্জেন্ট পদে উন্নীত হন বাপার ট্রাস্টি এমডি আলী ও মোহাম্মদ সোহেব। ডিটেকটিভ স্পেশালিস্ট পদে পদোন্নতি পেয়েছেন মাইনুল হাসান।

813 44

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক, ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম এবং সেক্রেটারি ডিটেকটিভ রাসেকুর মালিক নবনির্বাচিতদের অভিনন্দন জানান। তাঁরা বলেন, এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, বরং পুরো বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের বিষয়।

937 33

নেতৃবৃন্দ আরও বলেন, এসব অর্জন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে এবং প্রমাণ করে যে পরিশ্রম ও নিষ্ঠা থাকলে যেকোনো জাতিগোষ্ঠী মূলধারার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও গর্বের অনুভূতি।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup