সর্বশেষ

ট্রাক উল্টে উড়ে গেলো ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

Truck overturns, sending 250 million bees flying, warning issuedProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের ওয়াটকম কাউন্টিতে এক ভয়াবহ ঘটনায় মৌমাছি বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় উল্টে যায়। এতে প্রায় ২৫ কোটি মৌমাছি হঠাৎ করেই উড়ে যায় এলাকাজুড়ে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা ঘোষণা করে।

এই দুর্ঘটনাটি ঘটে ওয়াটকম কাউন্টির এক গ্রামীণ এলাকায়, যা কানাডার সীমান্তের কাছাকাছি এবং ভ্যাঙ্কুভার শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মৌমাছির ঝাঁক এলাকাজুড়ে ছড়িয়ে পড়ায় প্রশাসন সংশ্লিষ্ট অঞ্চলটি সিল করে দিয়েছে এবং সাধারণ মানুষকে কমপক্ষে ২০০ গজ (প্রায় ১৮২ মিটার) দূরে থাকার আহ্বান জানিয়েছে।

ওয়াটকম কাউন্টি শেরিফের দপ্তর এক বিবৃতিতে জানায়, উড়ে যাওয়া মৌমাছিগুলোর মধ্যে রাণীমৌমাছিও রয়েছে, যাদের পুনরুদ্ধারের চেষ্টা চলছে। বিশেষজ্ঞ দল মৌমাছিগুলোকে পুনরায় সংগৃহীত করে নিরাপদে ফিরিয়ে আনতে কাজ করছে, যা সম্পূর্ণ হতে দুই দিন সময় লাগতে পারে।

যদিও অধিকাংশ মানুষের জন্য সরাসরি স্বাস্থ্যঝুঁকি নেই, তবুও যাঁরা মৌমাছির কামড়ে অ্যালার্জিতে ভোগেন, তাঁদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে ওই এলাকায় না যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, মৌমাছি পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফল ও শাকসবজিসহ শতাধিক ফসলের পরাগায়নে তাদের রয়েছে সরাসরি অবদান। তবে নানা কারণে বিশ্বজুড়ে মৌমাছির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে আসছে। এই প্রেক্ষাপটে জাতিসংঘ ২০১৮ সালে ২০ মে তারিখকে ‘বিশ্ব মৌমাছি দিবস’ হিসেবে ঘোষণা করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03