Opens in a new tab
সর্বশেষ

নেইমারের বিরুদ্ধে মামলা

UntitledWeb Popup (3)

আবারও আইনি জটিলতায় পড়েছেন সান্তোস ও ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সেলেসাও ফরোয়ার্ডের বিরুদ্ধে মামলা করেছেন তার সাবেক এক ব্যক্তিগত বাবুর্চি। সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বাসভবনে ভারী কাজের চাপের কারণে তিনি পিঠের ব্যথা এবং নিতম্বে প্রদাহজনিত সমস্যায় ভুগছেন।

সেই নারী কর্মীর অভিযোগ, নেইমারের বিলাসবহুল মাঙ্গারাতিবা ম্যানশনে তাকে অত্যন্ত অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়েছে। আদালতের নথি দেখে ব্রাজিলিয়ান আউটলেট মেট্রোপলিস এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।

মামলার নথিতে বলা হয়েছে, ওই নারী কেবল নেইমারের জন্যই নয়, বরং তার সাথে থাকা প্রায় ১৫০ জন বন্ধু ও সঙ্গীর জন্যও নিয়মিত খাবার তৈরি করতেন। এই কারণে কখনো কখনো ১৬ ঘণ্টাও কাজ করা লাগতো তার।

চুক্তিতে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজের কথা থাকলেও তাকে প্রায়ই রাত ১১টা বা ১২টা পর্যন্ত খাটতে হতো। এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও তাকে কাজ করতে বাধ্য করা হতো বলে অভিযোগ।

দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এবং সুপারমার্কেট থেকে ১০ কেজি মাংস ও বাজারের ভারী ব্যাগ বহনের ফলে ওই নারী পিঠের ব্যথা এবং হিপ ইনফ্লামেশনের মতো দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় ভুগছেন। বকেয়া, ওভারটাইম, চিকিৎসা খরচ এবং অন্যান্য পাওনা মিলিয়ে তিনি নেইমারের কাছে প্রায় ২,৬২,০০০ ব্রাজিলিয়ান রিয়াল দাবি করেছেন।

আদালতের নথিতে বলা হয়েছে, ‘দাবিকারী কখনো কখনো দুপুরের খাবার পর্যন্ত খেতে পারতেন না। শ্রমজীবী আইন অনুযায়ী তাকে দুপুরের খাবারের জন্যও বিরতি দেওয়া হতো না। ওই সময়ও তিনি কাজ করে যেতেন।’রিও ডি জেনিরোর শ্রম আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে। নেইমার বর্তমানে তার শৈশবের ক্লাব সান্তোসে খেলছেন। তবে এই অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও দেখুনঃ

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)
Web Squre popup