সর্বশেষ

রাজনীতিতে ফেরা নিয়ে নতুন বার্তা দিলেন সাকিব

ShakibProbashircityWebPopupUpdate

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে পা রেখেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে গত দুই বছর ধরে তিনি দেশে ফিরতে পারছেন না। তবে এর মধ্যেই রাজনীতি নিয়ে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সাকিব স্পষ্ট করেছেন যে তিনি রাজনীতি থেকে সরে যাননি। সময় ও পরিস্থিতি অনুকূলে এলে আবারও এই মাঠে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর।

সাকিব জানান, রাজনীতির চেয়ে বর্তমানে তিনি ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, রাজনীতি আমৃত্যু করা যায়, এর জন্য অনেক সময় পড়ে আছে। কিন্তু ক্রিকেটের একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তাই আপাতত তিনি নিজের ক্রিকেট ক্যারিয়ারটিকেই আগে ঠিক রাখার চেষ্টা করছেন। তবে রাজনীতিকে সমাজ পরিবর্তনের একটি বড় মাধ্যম বা প্ল্যাটফর্ম হিসেবেই দেখেন তিনি। মানুষের জন্য বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে তিনি আবারও সেই পথেই হাঁটতে চান বলে জানিয়েছেন।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বেশ আশাবাদী এই তারকা ক্রিকেটার। তাঁর মতে, পরিস্থিতি সব সময় একরকম থাকে না। ভবিষ্যতে এমন একটি অবস্থা তৈরি হবে, যেখানে সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে এবং জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। আপাতত আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরা এবং ক্রিকেট চালিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। তবে রাজনীতি থেকে একেবারেই মুখ ফিরিয়ে নেননি তিনি, বরং সঠিক সময়ের অপেক্ষায় রয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate