সর্বশেষ

ওমান প্রবাসীকে মানবিক সহায়তা দিল দূতাবাস

47e6580f d35d 47d8 b901 ef4bfddc5630ProbashircityWebPopupUpdate

ওমানে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে মিছিলের সময় গ্রেপ্তার হওয়া বাংলাদেশি কয়েস আহমেদকে আর্থিক সহায়তা দিয়েছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। সোমবার সালালাহ ইভেন্ট হলে তার হাতে পুনর্বাসন বাবদ ৩৫০ ওমানি রিয়াল বা প্রায় ১ লাখ ১০ হাজার টাকার সহায়তা তুলে দেন দূতাবাসের শ্রম কাউন্সেলর রাফিউল ইসলাম।

প্রবাসী কয়েস আহমেদ পেশায় গাড়িচালক। ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া ৬ বাংলাদেশির মধ্যে তিনিও একজন। পরবর্তীতে আদালতের বিশেষ বিবেচনায় কারামুক্ত হয়েছেন। এই আর্থিক সহায়তার জন্য তিনি দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate