সর্বশেষ

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টাWeb Popup (3)

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (১২ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বব্যাপী খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময়ের অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজিত এবারের সম্মেলন ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত রোমে এফএওর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার প্রতিফলন। খাদ্য নিরাপত্তা ও মানবিক উন্নয়নের মতো বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের উপস্থিতি দেশটির ভাবমূর্তিকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টার সফর শেষে আগামী ১৫ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup