Long Popup (2)
সর্বশেষ

ভারতের বিষয়ে বিএনপির অবস্থান কী, পরিষ্কার করলেন তারেক রহমান

Tarique rahman acquitted of all charges and sentencesProbashircityWebPopupUpdate

দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে সরাসরি মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এই দীর্ঘ সাক্ষাৎকারে তিনি নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি, অন্তর্বর্তীকালীন সরকার এবং ভারত-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখেন।

বিবিসি বাংলা মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি প্রকাশ করে। সেখানে ভারত প্রসঙ্গে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “সবার আগে বাংলাদেশ”—এটাই তাঁর নীতির মূল কথা। তিনি বলেন, কোনো দেশের সঙ্গে সম্পর্কের আগে নিজের দেশের মানুষের স্বার্থই অগ্রাধিকার পাবে। দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে যা কিছু করা সম্ভব, তিনি তা করবেন।

তিনি আরও বলেন, “আমরা আমাদের ন্যায্য পানির হিস্যা চাই। আর কখনো যেন ফেলানীর মতো কোনো মেয়ে সীমান্তে ঝুলে থাকতে না হয়, সেটিও আমাদের দাবি।” তারেক রহমানের মতে, দেশের মানুষের ওপর কোনো অন্যায় বা আঘাত এলে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

ভারতের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থার বিষয়ে তিনি বলেন, “যদি ভারত বাংলাদেশের স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়, তবে সেটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। আমাকেও আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।”

কূটনৈতিক নীতি প্রসঙ্গে বিএনপি নেতার বক্তব্য, “বিএনপির মূলনীতি একটাই—সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রেও আমাদের অবস্থান হবে দেশের জনগণ, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate