মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সেরা সড়ক প্রকল্পের মর্যাদা পেয়েছে সৌদি আরবের সাফওয়া-রাহিমা সামুদ্রিক সেতু। সম্প্রতি ‘মিড প্রজেক্টস অ্যাওয়ার্ড ২০২৬’ জিতে এই সম্মান অর্জন করেছে দেশটির জেনারেল অথরিটি ফর রোডস।
মেগা এই প্রকল্পের মোট দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো সাগরের বুকে নির্মিত দৃষ্টিনন্দন সেতুটি। নীল জলরাশির ওপর দিয়ে বয়ে চলা ৩ দশমিক ২ কিলোমিটার লম্বা এই সামুদ্রিক সেতু সাফওয়া শহরকে সরাসরি রাস তানুয়া অঞ্চলের সাথে যুক্ত করেছে। চমৎকার নির্মাণশৈলীর পাশাপাশি কৌশলগত দিক থেকেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ।
নতুন এই সেতুর কারণে ওই অঞ্চলে যাতায়াতের সময় উল্লেখযোগ্য হারে কমে আসবে। ট্রাফিক জ্যামের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি যাতায়াতে আসবে নতুন গতি। এছাড়া রাস তানুয়া বন্দরে সহজে ও দ্রুত পণ্য পরিবহনের সুযোগ তৈরি হওয়ায়, পুরো অঞ্চলের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।









