সর্বশেষ

এবার অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য

Uk to deport illegal bangladeshis this timeWeb Popup (3)

অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটেন থেকেও অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিদের দেশে পাঠানো হচ্ছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার ফ্লাইটের মাধ্যমে তারা ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবেন।

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বিশেষ ফ্লাইট HFM851 বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে উড্ডয়ন করবে। এরপর ইসলামাবাদ হয়ে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

হাইকমিশনের কনসুলার শাখা এসব অভিবাসীর দেশে ফেরার জন্য ট্রাভেল পারমিট ইস্যু করেছে। তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ আবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করছিলেন। ফেরত পাঠানোদের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার মানুষ রয়েছেন। নারী অভিবাসীরাও এই তালিকায় অন্তর্ভুক্ত।

ট্রাভেল পারমিট পর্যালোচনায় দেখা গেছে, ফিরিয়ে আনা ১৫ জনের মধ্যে ৬ জনের কোনো পেশার উল্লেখ নেই। বাকিদের মধ্যে কেউ রেস্টুরেন্ট কর্মী, কেউ বিভিন্ন খাতে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তালিকায় একজন শিক্ষার্থীও রয়েছেন। যুক্তরাজ্য বর্তমানে কঠোরভাবে অভিবাসন আইন কার্যকর করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে ফেরত পাঠানোর প্রক্রিয়া বাস্তবায়ন করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অনেকেই সেখানে অবস্থান করে

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup