সর্বশেষ

বিমানবন্দরে উপদেষ্টা আসিফের ব্যাগে মিলল গুলির ম্যাগাজিন

Gun magazine found in advisor asif's bag at airportProbashir city Popup 19 03

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে গুলিবিহীন একটি ম্যাগাজিন পাওয়া যাওয়ার ঘটনায় দিনভর আলোচনা চললেও অবশেষে তিনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল এবং এতে কোনো অবৈধ উদ্দেশ্য ছিল না।

রোববার (২৯ জুন) ভোরে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কোর মারাকেশে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ অংশ নিতে যাচ্ছিলেন আসিফ মাহমুদ। ভোরের তাড়াহুড়ায় প্যাকিংয়ের সময় একটি ম্যাগাজিন ভুলবশত তার ব্যাগে রয়ে যায়। বিমানবন্দরের স্ক্যানিংয়ে সেটি ধরা পড়লে তিনি সঙ্গে থাকা প্রটোকল কর্মকর্তার কাছে ম্যাগাজিনটি হস্তান্তর করেন।

এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে গিয়ে তিনি ফেসবুকে লেখেন, “নিরাপত্তার স্বার্থে আমার একটি লাইসেন্স করা বৈধ অস্ত্র রয়েছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বে আমার ওপর যেভাবে একাধিকবার হামলার চেষ্টা হয়েছে, তাতে বৈধ অস্ত্র বহন স্বাভাবিক বিষয়। সরকারি প্রোটোকল না থাকলে ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য অস্ত্র রাখা বাধ্যতামূলক হয়ে পড়ে।”

আলোচনার কেন্দ্রে আসা এই ঘটনার বিষয়ে তিনি আরও বলেন, “শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করতে পারি? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে পুরো অস্ত্রটাই সাথে রাখতাম। এটি একটি সাধারণ ভুল, কিন্তু কেউ কেউ এটিকে ভুলভাবে উপস্থাপন করছেন।”

তিনি সংবাদ সরিয়ে দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে জানান, ঘটনার পর তিনি দীর্ঘ ১০ ঘণ্টার ফ্লাইটে ছিলেন এবং ট্রানজিট শেষে বিষয়টি জানতে পারেন। একইসঙ্গে তিনি বলেন, “যে কেউ চাইলে বৈধভাবে অস্ত্রের লাইসেন্স করতে পারে, এটি নাগরিক অধিকার ও নিরাপত্তার অংশ।”

এই ঘটনার ব্যাখ্যার মাধ্যমে তিনি তার অবস্থান স্পষ্ট করলেও বিষয়টি ঘিরে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03