Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

সৌদির গুরুত্বপূর্ণ ভবনে আঘাত হানল মিসাইল!

Untitled 1.pngdfsdWeb Popup (3)

সৌদিতে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের অন্যতম উঁচু ভবন ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড টাওয়ার’ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৮০ তলা ওই ভবনের বেশ কয়েকটি তলার বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক জানালার কাচ ভেঙে গেছে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। তবে ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ পড়ে ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, একই দিন সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরও পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে।

রিয়াদের বাণিজ্যিক এলাকা কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত ৩৮৫ মিটার উঁচু এই ভবন সৌদি আরবের অর্থনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে পরিচিত। এখানে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন ৯০ হাজার কোটি ডলারের বেশি সম্পদের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের সদর দপ্তর রয়েছে। তেলনির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখী করার যে পরিকল্পনা সৌদি আরব নিয়েছে, সাম্প্রতিক এসব হামলায় তা নতুন করে হুমকির মুখে পড়েছে।

 

 

 

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)