Opens in a new tab
সর্বশেষ
ব্রেকিং

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

IgjWeb Popup (3)

২০১৭ সালে সামরিক বাহিনীর ‘জাতিগত নিধন’ অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে ঐতিহাসিক এক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার জাতিসংঘের এই শীর্ষ আদালত প্রথমবারের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করার অভিযোগে এমন রায় দিলেন।

রায় ঘোষণাকালে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের আওতায় থাকা বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।’ বহুল আলোচিত এই মামলার রায়ে ৯ জন বিচারপতি গণহত্যার অভিযোগের পক্ষে এবং ৬ জন বিপক্ষে মত দেন।

২০১৭ সালের সেই নৃশংস দমন-পীড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত। ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘বাধ্যবাধকতা লঙ্ঘনের কারণে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার বাধ্য, যতক্ষণ না পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে সেই ক্ষতি পূরণ করা হয়।’

মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হলেও আদালত সুনির্দিষ্ট কোনো অর্থের পরিমাণ উল্লেখ করেননি। এ বিষয়ে আইসিজে প্রেসিডেন্ট বলেন, ‘পূর্বাবস্থায় ফিরিয়ে আনার বিষয়টি ক্ষতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে ক্ষতিপূরণের পরিমাণ কিংবা পদ্ধতির প্রশ্নটি বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে নির্ধারণ করা উচিত।’

এ ছাড়া রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত। ওই প্রতিবেদনে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে কীভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে কিংবা তাদের পূর্বাবস্থায় ফিরিয়ে আনার কী প্রক্রিয়া গ্রহণ করা হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য থাকতে হবে।

আরো দেখুন

খবরটি শেয়ার করুন:
whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Web Popup (3)