সর্বশেষ

সৌদির মরুভূমিতে প্রবাসীকে দলবেঁধে পিটিয়ে হত্যা!

2e7e19d5 5e21 42fc 8f43 6481e7a5ae6aWeb Popup (3)

সৌদি আরবে এক প্রবাসীকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল সন্দেহভাজন ও তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই হত্যাকাণ্ডের একটি রোমহর্ষক ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আতঙ্ক ছড়ায়। মক্কা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ভিডিওটি নজরে আসার পরপরই দ্রুততম সময়ের মধ্যে রানিয়াহ প্রদেশ থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা—সবাই সৌদি আরবের সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন করে অবৈধভাবে দেশটিতে অবস্থান করছিলেন। নিজেদের মধ্যে পুরোনো কোনো বিরোধের জেরে হওয়া কথা-কাটাকাটি একপর্যায়ে সহিংস হামলায় রূপ নেয় এবং ওই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটে। নিহত এবং আটক ব্যক্তিদের সবাই ইথিওপীয় নাগরিক। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে আরও শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রিয়াদে অবস্থিত ইথিওপিয়ার দূতাবাস জানিয়েছে, সৌদি আরবের সীমান্ত ও মরুভূমি এলাকাগুলোতে ইথিওপীয় সম্প্রদায়ের কিছু সদস্যের মধ্যে সংঘাত, সহিংসতা ও হত্যাকাণ্ডের যেসব খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে, তার ওপর তারা গভীরভাবে নজর রাখছে। সৌদি আরবের কঠোর ফৌজদারি আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup