Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে ঘুষ নেওয়ায় শতাধিক কর্মকর্তা আটক

Prothomalo bangla 2024 02 f4c69211 3ad6 4b16 9d29 8cbd23430815 Saudi ArabCity

সৌদি আরবে দুর্নীতি, ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১০৮ জন সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা -নাজাহা। গত আগস্ট মাসজুড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তার হওয়া এসব কর্মচারীর মধ্যে কয়েকজনকে পরবর্তী সময়ে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি দমনের অংশ হিসেবে আগস্ট মাসজুড়ে কঠোর অবস্থানে ছিল নাজাহা। এই সময়ে সংস্থাটি মোট দুই হাজার ৬৫৯টি তদারকিমূলক পরিদর্শন পরিচালনা করে। এসব পরিদর্শনের সূত্র ধরে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৩৫২ জন সরকারি কর্মচারীকে তদন্তের আওতায় আনা হয়। বিশদ তদন্ত প্রক্রিয়ার পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ১০৮ জনকে গ্রেপ্তার করে সংস্থাটি।

Download

গ্রেপ্তার হওয়া এসব কর্মচারী সৌদি আরবের গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। এর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র, স্বাস্থ্য, বিচার, বাণিজ্য এবং পৌরসভা ও গৃহায়ণ মন্ত্রণালয়। তাদের বিরুদ্ধে মূলত ঘুষ নেওয়া এবং নিজ নিজ সরকারি পদের অপব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ গঠন করা হয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate