সর্বশেষ

বাংলাদেশের জন্য দোয়া করলেন সৌদি বাদশা

NgfWeb Popup (3)

বাংলাদেশে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানও বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো পৃথক এক বার্তায় শোক প্রকাশ করেছেন।

বাদশা সালমান তাঁর শোকবার্তায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। স্বজন হারানো পরিবারগুলো যেন এই কঠিন শোক সইতে পারে, সে জন্য তিনি পরম করুণাময়ের কাছে দোয়া করেন।

অন্যদিকে, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান তাঁর বার্তায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনিও নিহতদের আত্মার শান্তি ও রহমত কামনা করেন। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের সৃষ্টি হয়, যাতে বেশ কিছু মানুষের প্রাণহানি ঘটে। এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার বার্তা দিল সৌদি আরব প্রশাসন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup