Long Popup (2)
সর্বশেষ

সৌদিতে বসবাসে নতুন নিয়ম বাধ্যতামূলক করল রিয়াদ

Saudi arab 1ProbashircityWebPopupUpdate

সৌদি আরবে বসবাসরত প্রিমিয়াম রেসিডেন্সি হোল্ডারদের জন্য এখন থেকে আলাদা ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রমবাজার নিয়ন্ত্রণকারী ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কিওয়া’ সম্প্রতি এই নতুন নির্দেশনা জারি করেছে। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই পারমিটের জন্য ১০০ সৌদি রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।

কিওয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, ভিসা এবং প্রশিক্ষণ চুক্তিসহ শ্রমবাজারের যাবতীয় সেবা নিয়ন্ত্রণ করা হবে। প্রতিষ্ঠানের আকার ও নিবন্ধিত মোট কর্মীর সংখ্যার ওপর ভিত্তি করে এই সাবস্ক্রিপশন ফি নির্ধারিত হবে। সেবাগ্রহীতারা ব্যাংক কার্ড, সাদাদ পেমেন্ট নম্বর বা কিওয়া ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই এই ফি পরিশোধ করতে পারবেন।

Gulfnews 2026 06 12 99ev2a2g Premium Residency

নতুন নির্দেশনায় আরও জানানো হয়েছে, তামহীর প্রোগ্রামের আওতায় হওয়া প্রশিক্ষণ চুক্তিগুলো প্ল্যাটফর্মে ইলেকট্রনিকভাবে নথিভুক্ত করা যাবে। তবে এই চুক্তিগুলো ‘সৌদিকরণ’ বা বর্তমান কর্মসংস্থানের আবশ্যক কোটা পূরণের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে না।

পদত্যাগের ক্ষেত্রে নিয়মে বলা হয়েছে, কর্মীদের আবেদন জমা দেওয়ার সাত দিনের মধ্যে তা প্রত্যাহারের সুযোগ থাকবে, যদি না নিয়োগকর্তা এর মধ্যে তা গ্রহণ করে থাকেন। অন্যদিকে, একবার ভিসা ইস্যু হওয়ার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না; ভুল থাকলে তা বাতিল করে নতুন করে ভিসা ইস্যু করতে হবে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুনProbashircityWebPopupUpdate