সর্বশেষ

সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু

1000047400 1775882863 (1)ProbashircityWebPopupUpdate

সৌদি আরবের দাম্মামে কর্মস্থলে দেয়াল চাপা পড়ে মোহাম্মদ ইউসুফ (২৪) নামের এক বাংলাদেশি তরুণ প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার একটি নবনির্মিত ভবনে কাজ করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার মাহতাবপুর গ্রামের মৃত বেচু মিয়ার ছেলে। মাত্র চার মাস আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরব গিয়েছিলেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ওই প্রতিষ্ঠানের সুপারভাইজার মোহাম্মদ হাসিব জানান, ইউসুফ স্থানীয় এক সৌদি নাগরিকের নবনির্মিত বাড়িতে ইলেকট্রিক্যাল কাজের জন্য দেয়াল ভাঙছিলেন। এ সময় হঠাৎ পুরো দেয়ালটি তাঁর ওপর ধসে পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সংবাদকর্মী ও নিহতের প্রতিবেশী মানিক হোসাইন জানান, ইউসুফ শৈশবেই বাবা-মাকে হারিয়েছেন। তাঁর এক বছর বয়সী একটি কন্যাসন্তান ও স্ত্রী রয়েছে। মাত্র কয়েক মাস আগে বিদেশ গিয়ে এভাবে প্রাণ হারানোয় তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্তমানে ইউসুফের লাশ দাম্মাম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে দ্রুততম সময়ের মধ্যে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate
ProbashircityWebBannerUpdate