সর্বশেষ

এবার ১১ হাজার ২৭৯ জন প্রবাসীকে বহিষ্কার করল সৌদি

SaudiWeb Popup (3)

গত সপ্তাহে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে ১১ হাজার ২৭৯ জন অবৈধ প্রবাসীকে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত পরিচালিত এক অভিযানে ২০ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়। অভিযানে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থা অংশ নেয়।

মন্ত্রণালয়ের তথ্যানুসারে, আটককৃতদের মধ্যে ১২ হাজার ৮৯১ জন আবাসন আইন, তিন হাজার ৮৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং তিন হাজার ৫৪০ জন শ্রম আইন ভঙ্গ করেছেন। আটক ব্যক্তিদের মধ্যে ২০ জনকে নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য, আর এক হাজার ৭৮৬ জনকে ভ্রমণ বুকিংয়ের প্রক্রিয়ায় রাখা হয়েছে।

সপ্তাহ শেষে বহিষ্কার করা হয়েছে মোট ১১ হাজার ৭৭৯ জনকে। এছাড়া, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ধরা পড়েছে আরও এক হাজার ২৩৮ জন। এর মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি এবং সমসংখ্যক ইথিওপীয় নাগরিক রয়েছেন।

অন্যদিকে, দেশ ছেড়ে অবৈধভাবে পালানোর চেষ্টা করায় আরও ২২ জনকে আটক করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অবৈধ প্রবেশ, আবাসন আইন লঙ্ঘন এবং শ্রম আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup